`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
কক্সবাজারে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সৈয়দ আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।


এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালায় সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সৈয়দ আলম কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেছুয়াপালং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুস শুক্কুর এবং মায়ের নাম নুরজাহান।


এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তারের পর সৈয়দ আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা