`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় পুলিশের অভিযানে ১৬ আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
উখিয়ায় পুলিশের অভিযানে ১৬ আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।


সোমবার উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত একজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার চারজন, পূর্বের মামলার তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয়জন রয়েছেন।


পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।


ওসি আতিকুর রহমান জানান, মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয়জনের মধ্যে চারজনকে তিন মাস করে এবং দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


অপরাধ নিয়ন্ত্রণ ও আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে সাঁড়াশি অভিযানে কুখ্যাত ডাকাতসহ ১৫ জন গ্রেপ্তার

টেকনাফে সাঁড়াশি অভিযানে কুখ্যাত ডাকাতসহ ১৫ জন গ্রেপ্তার