`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গুপ্তবাহিনী বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
গুপ্তবাহিনী বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং জনগণের কাছে মিথ্যা কথা বলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কোনো দল রাজনীতি করে থাকলে সেই দলটির নাম বিএনপি। তবে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করছে।


তিনি বলেন, যারা রাজপথ বন্ধ করতে চায় এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা দেশের জনগণই নির্ধারণ করবে।


তারেক রহমান বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরাল, এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

ভিডিও ভাইরাল, এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত