`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থান থেকে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারদের মধ্যে পাঁচজন চুরি বা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, ১১ জন মাদক সেবনের অভিযোগে, পাঁচজন ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি এবং নিয়মিত মামলায় আরও দুজন রয়েছেন।


পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চুরি-ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পাঁচজন হলেন—সাইম বিন জিহান (২০), শাহেদ মনি (২২), আলী আহাম্মদ (২৫), পারভেজ মোশারফ (২৭) এবং আশ্রাফুল ইসলাম ছাদমুন (২০)। তাদের কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ঝিলংজা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।


মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ১১ জন হলেন—রায়হানুল ইসলাম (২২), সাজ্জাদ হোসেন রানা (২২), মুর্শেদুল আলম (২৮), মো. রিয়াজ (২৪), মো. আব্বাস (৪০), মুবিনুল হক মুবিন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মো. তারেক (২৪), আবুল কাশেম (২০), মো. শাহিন (২০) এবং আজিজুল হক (৪০)। তাদের মধ্যে অধিকাংশই কক্সবাজার সদর ও পৌর এলাকার বাসিন্দা। এছাড়া সাজ্জাদ হোসেন রানা পটিয়া, চট্টগ্রাম এবং আজিজুল হক রামু, কক্সবাজারের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।


ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন আমিনা বেগম (৪৫), নুরুল ইসলাম, নুরুল ইসলাম প্রকাশ তৌহিদুল ইসলাম (২০), জাবেদ উদ্দিন এবং মো. ইউনুছ (২৭)। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন।


নিয়মিত মামলায় গ্রেফতার দুজন হলেন জিয়াবুল হক (৩২) ও এনায়েতুর রহমান প্রকাশ নয়ন (২৮)। জিয়াবুল হক চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা হলেও বর্তমানে কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকায় বসবাস করছিলেন। এনায়েতুর রহমানের স্থায়ী ঠিকানা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হলেও বর্তমানে তিনি কক্সবাজার পৌর এলাকায় বসবাস করছেন বলে পুলিশ জানিয়েছে।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে উপহার হিসেবে ১১শ’ কেজি আম পাঠাল বাংলাদেশ

ভারতে উপহার হিসেবে ১১শ’ কেজি আম পাঠাল বাংলাদেশ