`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে বিজিবির অভিযানে ২ জন আটক, ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
টেকনাফে বিজিবির অভিযানে ২ জন আটক, ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে।


সোমবার (২০ জুলাই) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন খুরেরমুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিলখালী এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে মাদকের চালান টেকনাফের দিকে নেওয়া হচ্ছে—এমন তথ্য পেয়ে আলীরডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।


ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে শিলখালী থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সিএনজি চালক ও এক যাত্রীকে আটক করা হয়।


আটকরা হলেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের আব্দুল খালেক এবং সাবরাং ইউনিয়নের আব্দুল আমিন (২২)।


এ সময় একটি মোবাইল ফোন ও মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।


টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আটক দুই আসামি এবং জব্দ করা আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে মহাসড়কে দিনদুপুরে ডাকাতি, বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা ল

টেকনাফে মহাসড়কে দিনদুপুরে ডাকাতি, বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা ল