`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিয়ের গুঞ্জনের বিষয়ে যা জানালেন প্রভা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
বিয়ের গুঞ্জনের বিষয়ে যা জানালেন প্রভা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলে বিয়ের খবরটি নাকচ করেছেন তিনি।


মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে প্রভা জানান, তিনি বিয়ে করেননি। কোনো ধরনের চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের সম্পর্কে জড়ানোর দাবিও অস্বীকার করেন অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।


গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রভা বলেন, কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করা জরুরি। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের কথাও বলেন তিনি।


অনুসারীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন প্রভা। নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য তিনি তার ফেসবুকের মাধ্যমেই জানাবেন বলে জানান।


এর আগে প্রভার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে তার বিয়ে ও সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে অনামিকায় আংটি পরা ছবি এবং কয়েকটি আবেগঘন পোস্টের পর গুঞ্জন আরও জোরালো হয়।


তবে এবার সরাসরি বক্তব্য দিয়ে বিয়ের খবরটি অস্বীকার করেছেন এই অভিনেত্রী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার