`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শন তথ্য সচিবের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
কক্সবাজারে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শন তথ্য সচিবের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক মানের আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের স্থান নির্বাচনে সম্ভাব্য তিনটি জায়গা পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।


শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে তিনি কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকার দুটি এবং খুরুশকুলের একটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে আধুনিক তথ্যকেন্দ্র গড়ে তুলে জেলা তথ্য অফিসের সেবার সক্ষমতা বাড়ানো এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সুবিধা সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হবে।


প্রস্তাবিত কমপ্লেক্সে ডিজিটাল মাল্টিপারপাস সিনেমা হল, উচ্চগতির ইন্টারনেট, সাইবার ক্যাফে, ডিজিটাল আর্কাইভ ও আধুনিক আইসিটি ল্যাবের মতো সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, এটি বাস্তবায়িত হলে কক্সবাজারে তথ্য আদান-প্রদান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রযুক্তির বিকাশে নতুন সুযোগ তৈরি হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৪৫ আসামি গ্রেফতার

কক্সবাজারে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৪৫ আসামি গ্রেফতার