`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নতুন জীবনের অধ্যায় শুরু সাবার, বিয়ে করলেন যাকে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
নতুন জীবনের অধ্যায় শুরু সাবার, বিয়ে করলেন যাকে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অভিনয়শিল্পী সোহানা সাবা নতুন করে সংসার শুরু করেছেন। তিনি জানিয়েছেন, তার বর্তমান স্বামীর নাম ফয়সাল এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী। প্রায় দেড় বছরেরও বেশি সময় আগে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।


২০২৩ সালে নিজের প্রেমের বিষয়টি স্বীকার করলেও সে সময় প্রেমিকের পরিচয় প্রকাশ করেননি সোহানা সাবা। এবার তিনি জানান, দীর্ঘ সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।


নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন কাটিয়ে নতুন করে জীবন গুছিয়েছেন তিনি।


সোহানা সাবা বলেন, তাদের বিয়ে নিজেদের বাসায় পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। তবে তিনি বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ করতে চাননি। তিনি বলেন, “আমরা ভালো আছি। বিয়ে অনেক আগে হয়েছে। আমার ছেলে এই বিয়েতে খুব খুশি।”


স্বামীর পরিচয় সম্পর্কে শুরুতে বিস্তারিত বলতে না চাইলেও পরে জানান, তার নাম ফয়সাল এবং তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। এর বেশি ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।


সম্পর্কের শুরুর স্মৃতি তুলে ধরে সোহানা সাবা বলেন, প্রথম দেখাতেই মনে হয়েছিল এই মানুষটির জন্যই তিনি অপেক্ষা করছিলেন। পরে ফয়সাল ভালোবাসার কথা জানালে তিনি সেই প্রস্তাবে সম্মতি দেন।


সোহানা সাবা আরও জানান, তার ছেলে মায়ের নতুন জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং পরিবারের নতুন সদস্যকে সে পছন্দ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবালের মৃত্

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবালের মৃত্