`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দেশে অভিযোগ ওঠে, তবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


সোমবার (১০ আগস্ট) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘২০২৬ সালের রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা: গণতান্ত্রিক উত্তরণের পথের ওপর প্রভাব’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও অধিকার যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।


রিজভী বলেন, সরকার ও বিরোধী দল উভয়কেই বক্তব্য দেওয়ার সময় ভাষা, শব্দচয়ন ও বাক্যবিন্যাসে সংযমী হতে হবে। দায়িত্বশীল রাজনৈতিক আচরণ না থাকলে নেতা-কর্মীদের মধ্যে সহিংসতার প্রবণতা বাড়তে পারে।


তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আইন প্রণয়ন গুরুত্বপূর্ণ হলেও মানুষের রাজনৈতিক সংস্কৃতি ও মানসিকতার পরিবর্তন আরও বেশি প্রয়োজন। কেবল আইন করেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।


বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দলের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কার, অব্যাহতি ও শোকজের মতো পদক্ষেপকে তিনি দলের ইতিবাচক পরিবর্তনের অংশ হিসেবে উল্লেখ করেন।


তার ভাষায়, অতীতে রাজনৈতিক সহিংসতা বা দখলদারিত্বের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেক সময় প্রশ্রয় দেওয়া হতো। কিন্তু বর্তমানে বিএনপি সন্ত্রাস, দখল বা অনিয়মের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করছে না।


বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সমালোচনা বিরোধী দলের দায়িত্ব, তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক, দায়িত্বশীল এবং ভবিষ্যতমুখী। এতে গণতন্ত্রের বিকাশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।


রিজভী আরও বলেন, গণতন্ত্র রক্ষায় অন্যের সমালোচনার আগে নিজেদের কর্মকাণ্ড মূল্যায়ন করা জরুরি। কোনো একটি পক্ষকে এককভাবে দায়ী না করে সব পক্ষের ভূমিকা বিবেচনা করা প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ, আটক ১০

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ, আটক ১০