`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

তিন মাসে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
তিন মাসে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের কারণে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় দেড় কোটি ভিডিও সরিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। গত ২৯ অক্টোবর প্রকাশিত প্রতিষ্ঠানটির সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও ডিলিট করা হয়েছে। যা এ সময়ে প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ।


টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের রিপোর্ট বা অভিযোগ জানানোর আগেই ৯৯ দশমিক ৮ শতাংশ ভিডিও শনাক্ত করে সরিয়ে ফেলা হয়েছে। এসব ভিডিওর ৯২ দশমিক ৭ শতাংশ পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ডিলিট করা হয়। তবে পরবর্তী সময়ে ব্যবহারকারীদের আপিলসহ অন্যান্য কারণে ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।


বিশ্বজুড়ে একই সময়ে ১৮ কোটি ৮৩ লাখের বেশি ভিডিও ডিলিট করেছে টিকটক, যা আপলোড করা মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। নীতিমালা লঙ্ঘনের কারণে সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ছিল অশ্লীল, সংবেদনশীল ও আপত্তিকর কনটেন্ট। পাশাপাশি সম্পাদিত মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টও সরিয়েছে প্ল্যাটফর্মটি।


ভিডিওর পাশাপাশি ওই তিন মাসে বিশ্বজুড়ে ২৭ কোটি ৮৩ লাখের বেশি মন্তব্য ডিলিট করেছে টিকটক। আগের ত্রৈমাসিকে এ সংখ্যা ছিল ২৩ কোটি ৭৫ লাখ।


এ ছাড়া এই সময়ে প্রায় ১৪ কোটি ৬৮ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ২ কোটি ৬৮ লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট সরানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব অ্যাকাউন্ট ১৩ বছরের কম বয়সীরা ব্যবহার করছিল, যা টিকটকের নীতিমালার পরিপন্থি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহেশখালীতে পাঁচ বছরেও শেষ হয়নি ৪৫ কোটি টাকার সড়ক সংস্কারকাজ

মহেশখালীতে পাঁচ বছরেও শেষ হয়নি ৪৫ কোটি টাকার সড়ক সংস্কারকাজ