`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ তরুণ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ তরুণ আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ রুহুল আমিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে খারাংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।


উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ সেপ্টেম্বর ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মৌলভীবাজার বিএসপি পোস্টের কাছে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক জিনিস নিয়ে একজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে পালানোর সময় আটক করেন।


পরে তার হাতে থাকা বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টনে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রুহুল আমিন টেকনাফের মৌলভীবাজার পূর্বপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।


বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্রান্স-মরক্কো ম্যাচে থাকছে‘ডাবল’ ভিএআর

ফ্রান্স-মরক্কো ম্যাচে থাকছে‘ডাবল’ ভিএআর