`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শুধু চাঁদাবাজ নয়, জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
শুধু চাঁদাবাজ নয়, জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সারাদেশে চাঁদাবাজদের পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


তিনি জানান, চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, গত সোমবার ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি পৌঁছেছেন, শুরু মেগাপ্রকল

প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি পৌঁছেছেন, শুরু মেগাপ্রকল