`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন: রিজভী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।


এ সময় বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন রিজভী। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।


রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।


তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কাল ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাল ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী