`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন।


বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।


গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। এর ৩১ দিন পর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হলো। গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট রাত পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হয়। নির্ধারিত সময়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করে।


একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারায় মোট আবেদনের সংখ্যা ছিল বেশি। লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে।


বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এছাড়া কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে।


মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর