`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার রুটে একই ট্রেনে দুই দফা পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
কক্সবাজার রুটে একই ট্রেনে দুই দফা পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার রুটে চলাচলরত আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে একই দিনে দুই দফা পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শাহীন আহমাদ নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনটিতে রামু-ইসলামাবাদ ও চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।


জানা গেছে, দুপুর আড়াইটার দিকে রামু-ইসলামাবাদ অংশে ট্রেনটিতে পাথর নিক্ষেপ করা হলে একটি বগির জানালার কাচ ভেঙে যায়। তবে ওই ঘটনায় কেউ আহত হননি। পরে একই ট্রেন লোহাগাড়া এলাকা অতিক্রম করার সময় আবারও পাথর নিক্ষেপ করা হয়। এ সময় একটি পাথর এসে যাত্রী শাহীন আহমাদের মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।


ট্রেনে থাকা স্টুয়ার্ড আজহার আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেন। পরে ট্রেনে মাইকে ঘোষণা করা হলে একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক তাঁকে দেখেন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে মাঝপথে ট্রেন থামিয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।


পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁইয়া জানান, চলন্ত ট্রেনে পাথরের আঘাতে শাহীন আহমাদ আহত হয়েছেন। ট্রেনে থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।


রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার রুটে গত এক বছরে অন্তত ৪০টি পাথর নিক্ষেপের ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। পাথর নিক্ষেপ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। চকরিয়া-হারবাং এলাকায় রেলওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর কথাও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ

গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ