`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পর্যটকের বেশে কক্সবাজার থেকে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
পর্যটকের বেশে কক্সবাজার থেকে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৬ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার থেকে চট্টগ্রামে মোটরসাইকেলে ইয়াবা পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সরকারি কলেজসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


র‍্যাবের ভাষ্য, পর্যটকের বেশে মোটরসাইকেলে ইয়াবা পাচার করছিল একটি ‘বাইকার গ্যাং’। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ বশির, বেলাল উদ্দিন, নুরুল মুস্তাফা, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেন।


র‍্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহীদুল ইসলাম দুপুরে সংবাদ সম্মেলনে জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবা পাচারের তথ্যের ভিত্তিতে সকালে পটিয়া সরকারি কলেজের সামনে মহাসড়কে তল্লাশিচৌকি বসানো হয়।


র‍্যাব জানায়, প্রথমে একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। তিনি সামনে কোনো তল্লাশিচৌকি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান আছে কি না, তা পেছনে থাকা দলের সদস্যদের জানাতেন বলে দাবি করা হয়েছে।


পরে আরও চারটি মোটরসাইকেলে আসা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেলের আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাবের হিসাবে, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে। তারা কক্সবাজারের রামু থেকে এসব ইয়াবা সংগ্রহ করেছিলেন বলেও দাবি করা হয়েছে।


র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোজাফফর হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পর্যটকের বেশে মোটরসাইকেলে ইয়াবা পাচার করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

কক্সবাজারে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক দুই