`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং, গ্রেপ্তার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং, গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নওগাঁর মান্দায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম শহীদ, আব্দুল জলিল সরকার এবং অটোরিকশায় থাকা কিশোর তারেক।


শুক্রবার (২৩ অক্টোবর) নওগাঁ-রাজশাহী সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নে রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে মাইকিংয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।


এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণে জোর গতি

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণে জোর গতি