`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাজনীতিতে ফিরতে আত্মসমালোচনা ও অনুশোচনা করতে হবে আওয়ামী লীগকে: সোহেল তাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
রাজনীতিতে ফিরতে আত্মসমালোচনা ও অনুশোচনা করতে হবে আওয়ামী লীগকে: সোহেল তাজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, রাজনীতিতে কার্যকরভাবে ফিরতে হলে আওয়ামী লীগকে আত্মউপলব্ধি, আত্মসমালোচনা ও অনুশোচনার মধ্য দিয়ে নিজেদের ভুল ও বিচ্যুতি স্বীকার করতে হবে।


যুগান্তর পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমানে পরিবারকেন্দ্রিক দলে পরিণত হয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দল কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। একটি দলের নিজস্ব নীতি, আদর্শ ও গণতান্ত্রিক কাঠামো থাকা প্রয়োজন।


সোহেল তাজ বলেন, আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর কোনো প্রত্যাশা নেই। কারণ দলের ভেতর থেকে এখনো নিজেদের ভুল ও অবক্ষয় সম্পর্কে প্রয়োজনীয় উপলব্ধি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন না।


তিনি বলেন, দলটির ভেতরে যে ‘পচন’ তৈরি হয়েছে, তা দূর করতে হলে আগে সমস্যাগুলো স্বীকার করতে হবে। এ জন্য দলের নেতাকর্মীদের মধ্যে আত্মসমালোচনা ও পরিবর্তনের মানসিকতা প্রয়োজন।


সোহেল তাজ আরও বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হলেও সেটিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে মুক্তিযুদ্ধের প্রকৃত তাৎপর্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।


আওয়ামী লীগের ভবিষ্যৎ ও রাজনীতিতে প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, দলটিকে আবারও জনগণের আস্থা অর্জন করতে হলে আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় নিয়ে নতুন রহস্য