`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ইয়াবা নিয়ে বিরোধে উখিয়ায় গুলিবর্ষণ, যুবককে তুলে নেওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
ইয়াবা নিয়ে বিরোধে উখিয়ায় গুলিবর্ষণ, যুবককে তুলে নেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা ছিনতাইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আবদুর রহমান (৩২) নামে এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তাঁর ভাই জিয়াকে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।


রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আবদুর রহমান ও তাঁর ভাই জিয়ার সঙ্গে ওসমান গ্রুপের সদস্যদের বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে আবদুর রহমান মাথায় গুলিবিদ্ধ হন। একই সময়ে তাঁর ভাই জিয়াকে ওসমান গ্রুপের সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।


পরে স্থানীয় লোকজন আহত আবদুর রহমানকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।


ঘটনার সঙ্গে জড়িত হিসেবে মোহাম্মদ ওসমান (৩২) নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। তিনি রহমতের বিল এলাকার আবুল কালামের ছেলে।


এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে জামতলী এলাকায় দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ, প্রতিশোধমূলক হামলা ও গুলিবর্ষণের আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে দখল হওয়া ১০ একর খাস জমি উদ্ধার

কক্সবাজারে দখল হওয়া ১০ একর খাস জমি উদ্ধার