`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি একরামুল হুদা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি একরামুল হুদা আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।


কক্সবাজার জেলা ডিবির পরিদর্শক (ওসি) মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য একরামুল হুদাকে একটি নিয়মিত মামলায় কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।


জানা গেছে, একরামুল হুদা আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩০ বিশ্বকাপে স্পেনের সামনে ইতিহাস গড়ার দুই কঠিন চ্যালেঞ্জ

২০৩০ বিশ্বকাপে স্পেনের সামনে ইতিহাস গড়ার দুই কঠিন চ্যালেঞ্জ