`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়া চলবে না ই-রিকশা: এলজিআরডি প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়া চলবে না ই-রিকশা: এলজিআরডি প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নিবন্ধন ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোনো ই-রিকশা চলতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ই-রিকশা নীতিমালা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


প্রতিমন্ত্রী বলেন, একজন চালক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি রিকশার মালিক হতে পারবেন। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় চালানো যাবে না।


নীতিমালায় একটি ই-রিকশায় সর্বোচ্চ চারজন যাত্রী পরিবহনের বিধান রাখা হয়েছে। এছাড়া নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর পর্যন্ত একটি ই-রিকশা ব্যবহারের অনুমতি দেওয়া হবে।


নতুন বিধিমালা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ছাত্রদল নেতা হত্যা, ৭ জনের নাম উল্লেখ করে মামলা

কক্সবাজারে ছাত্রদল নেতা হত্যা, ৭ জনের নাম উল্লেখ করে মামলা