`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
কক্সবাজারে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বাইশফাঁড়ী বিওপির টহল দল এ অভিযান চালায়।


৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।


বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


৩৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে মার্কিন কংগ্রেস প্রতিনিধিদলের

রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে মার্কিন কংগ্রেস প্রতিনিধিদলের