`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পতেঙ্গায় চোরাইকৃত কয়লা ও গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
পতেঙ্গায় চোরাইকৃত কয়লা ও গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে চোরাইকৃত খনিজ কয়লা ও গমের ভুষিসহ দুটি কাঠের বোট জব্দ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি করে। এ সময় প্রায় ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা এবং ৬০০ কেজি গমের ভুষি উদ্ধার করা হয়।


অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা আলামত ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার