`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

১,৪৯৮ পর্যটন স্পট নিয়ে চূড়ান্ত হচ্ছে সমন্বিত মহাপরিকল্পনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
১,৪৯৮ পর্যটন স্পট নিয়ে চূড়ান্ত হচ্ছে সমন্বিত মহাপরিকল্পনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এবং দেশের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোকে পরিকল্পিত ও পরিবেশবান্ধবভাবে গড়ে তুলতে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে সরকার ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।


রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের এক লিখিত প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতের সঠিক তথ্য ও সুনির্দিষ্ট পরিসংখ্যানের ঘাটতি দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ প্রণয়নের কার্যক্রমও চলমান রয়েছে।


পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন ও ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণে ‘কমিউনিটি বেজড ট্যুরিজম’ মডেলের মাধ্যমে পর্যটন স্পটগুলোর পর্যায়ক্রমিক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।


দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত ট্যুরিস্ট পুলিশের জনবল ও কাঠামোগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী।


তিনি আরও জানান, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে সমন্বিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে শিগগিরই দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।


সমঝোতা স্মারক স্বাক্ষরের পর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি প্রণয়ন এবং কার্যক্রম বাস্তবায়নে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে।


এ ছাড়া আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বদরবারে বাংলাদেশকে আরও কার্যকরভাবে তুলে ধরতে ‘বিউটিফুল বাংলাদেশ’ নামে নতুন একটি অফিশিয়াল ওয়েব পোর্টাল তৈরির কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ