`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ঢাকার সড়কে নামল নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
ঢাকার সড়কে নামল নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।


উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামের একটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে। সব মিলিয়ে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করবে।


প্রাথমিকভাবে রাজধানীর নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা-জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল এবং আব্দুল্লাহপুর-মতিঝিলসহ গুরুত্বপূর্ণ রুটে এই সেবা চালু হয়েছে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাস চলবে।


সড়ক পরিবহনমন্ত্রী বলেন, নারী যাত্রীরা যাতে এসব বাসে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে রুট ও বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পর্যটকের বেশে কক্সবাজার থেকে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৬

পর্যটকের বেশে কক্সবাজার থেকে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৬