`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ, উত্তরায় সড়ক অবরোধে শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ, উত্তরায় সড়ক অবরোধে শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া এবং প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে এ কর্মসূচির কারণে ঢাকামুখী ও গাজীপুরমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্বঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ১টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এছাড়া ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্রেও ত্রুটি ছিল বলে দাবি তাদের।


এর আগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।


আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।


তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্যাকবলিত ২০০ শিশুর পাশে ১১ বিজিবি, খাবার, বিস্কুট ও কেক বি

বন্যাকবলিত ২০০ শিশুর পাশে ১১ বিজিবি, খাবার, বিস্কুট ও কেক বি