`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সুইমিং পুলে পরীমনির নতুন ছবি ঘিরে আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
সুইমিং পুলে পরীমনির নতুন ছবি ঘিরে আলোচনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি সামাজিক মাধ্যমে নিজের নতুন লুক ও লাইফস্টাইলের ছবি-ভিডিও শেয়ার করে প্রায়ই আলোচনায় আসেন। এবার সুইমিং পুলে তোলা দুটি নতুন ছবি প্রকাশ করে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেন পরীমনি। ছবিতে তাকে সুইমিং পুলে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে দেখা যায়। একটি ছবিতে ভেজা চুলে পুলের পানিতে দাঁড়িয়ে পেছন ফিরে পোজ দিয়েছেন তিনি। অন্য ছবিতে পানির ওপর ভেসে থাকতে দেখা গেছে তাকে।


ছবি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে সেগুলো নিয়ে প্রতিক্রিয়া দেখা যায়। ভক্ত-অনুরাগীরা তার নতুন লুক ও স্টাইল নিয়ে মন্তব্য করেছেন।


এর আগে গত আগস্টেও সুইমিং পুল থেকে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন পরীমনি। সেসব ছবিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছিল।


অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় পরীমনি। কাজের আপডেটের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্ত, ভ্রমণ, ফ্যাশন ও লাইফস্টাইলসংক্রান্ত বিভিন্ন ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার

সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার