`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, মূল্য সাড়ে ৩ কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, মূল্য সাড়ে ৩ কোটি টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


সোমবার (২ নভেম্বর) রাত ১টার দিকে টেকনাফ থানার বড়ইতলি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জব্দ করা ইয়াবা ও সিএনজির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ, আটক ১০

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার জব্দ, আটক ১০