`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর সদস্য গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
টেকনাফে সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাহাড়ি সন্ত্রাসী ‘রিদুয়ান বাহিনী’র সদস্য ও কথিত ডাকাত আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া জুম্মাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আব্দুর রহিম ওই এলাকার মো. তৈয়ুবের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রিদুয়ান বাহিনীর সদস্য আব্দুর রহিমের অবস্থান শনাক্ত করে বাহারছড়া তদন্তকেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।


বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাইদ জানান, আব্দুর রহিমের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে। পাহাড়ি সন্ত্রাসী, ডাকাত ও মানব পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ আরও জানিয়েছে, চক্রের অন্য সদস্য রিদুয়ানকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তার আব্দুর রহিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে চক্রের নেটওয়ার্ক ও অন্য সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদরা

রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদরা