`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ফেসবুকে বন্ধ হচ্ছে পরিচিত ‘রিচ’ মেট্রিক, আসছে ‘ভিউয়ারস’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
ফেসবুকে বন্ধ হচ্ছে পরিচিত ‘রিচ’ মেট্রিক, আসছে ‘ভিউয়ারস’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত সূচক ‘রিচ’ তুলে দিয়ে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করতে যাচ্ছে ফেসবুক। আগামী ৩১ অক্টোবর থেকে এই পরিবর্তন কার্যকর হওয়ার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। নতুন ব্যবস্থায় ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপে গুরুত্ব দেওয়া হবে।


ফেসবুকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এত দিন ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তা পরিমাপ করা হতো। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে এই সূচক আর পাওয়া যাবে না। এর পরিবর্তে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করে কনটেন্টের দর্শকসংক্রান্ত তথ্য মূল্যায়ন করতে হবে।


এই পরিবর্তনের ফলে বাণিজ্যিক ফেসবুক পেজ পরিচালনা, প্রচারণার কার্যকারিতা বিশ্লেষণ এবং বিজ্ঞাপনী কনটেন্টের সাফল্য পরিমাপের পদ্ধতিতে প্রভাব পড়তে পারে। সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদেরও নতুন সূচকের সঙ্গে নিজেদের বিশ্লেষণ পদ্ধতি সমন্বয় করতে হতে পারে।


‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক কি না, তা স্পষ্ট না হলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা করা কঠিন হতে পারে। এ কারণে পুরোনো প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন সূচকের হিসাবপদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া পেজ পরিচালকদের জন্য গুরুত্বপূর্ণ।


ফেসবুকে প্রকাশিত কনটেন্ট কত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কতজন তা দেখছেন, এসব তথ্যের ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন করে। ফলে নতুন মেট্রিক চালুর পর আগের ও নতুন পরিসংখ্যানের পার্থক্য বুঝে নেওয়া কনটেন্ট নির্মাতা ও বিপণন পেশাজীবীদের জন্য জরুরি হয়ে উঠবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার

সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার