`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আন্তঃকলেজ বিতর্কে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কক্সবাজার সরকারি কলেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
আন্তঃকলেজ বিতর্কে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কক্সবাজার সরকারি কলেজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি কলেজ। প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও কক্সবাজার সিটি কলেজ অংশ নেয়।


রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি কলেজ দুই প্রতিপক্ষকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। কক্সবাজার সরকারি মহিলা কলেজ কক্সবাজার সিটি কলেজকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে।


কক্সবাজার সিটি কলেজ দুই প্রতিযোগিতাতেই পরাজিত হয়।


এই জয়ের মধ্য দিয়ে কক্সবাজার সরকারি কলেজের বিতর্ক দল টানা তৃতীয়বার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।


চ্যাম্পিয়ন হওয়ায় কলেজের অধ্যক্ষ বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ