`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় মাছের ঘের থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
উখিয়ায় মাছের ঘের থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত টহলের সময় ক্যারেঙ্গাঘোনা এলাকার রহিমের মাছের ঘেরের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।


৬৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, টহলরত বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে হাতে একটি পোটলা নিয়ে প্রবেশ করতে দেখেন। সন্দেহ হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হলে ওই ব্যক্তি পোটলাটি ফেলে নিকটবর্তী মনিরঘোনা গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়।


পরে বিজিবি সদস্যরা পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী তিনটি কাটে রাখা প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিস্তারিত তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।


৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।


উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা