`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর মার্কিন কর্মীদের চলাচলে নতুন বিধিনিষেধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর মার্কিন কর্মীদের চলাচলে নতুন বিধিনিষেধ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন সরকারি কর্মীদের জন্য নতুন নিরাপত্তা বিধিনিষেধ জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। এর আওতায় সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের চিফ অব মিশনের বিশেষ অনুমতি নিতে হবে।


বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে বিমানবন্দরে নতুন করে হামলার আশঙ্কার কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


দূতাবাস জানিয়েছে, সম্ভাব্য হামলার কারণে সৌদি আরবের আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে, ফ্লাইট বাতিল হতে পারে কিংবা ভ্রমণে অন্যান্য বিঘ্ন ঘটতে পারে। তাই বিমানবন্দর ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ফ্লাইটের সর্বশেষ তথ্য সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


নতুন বিধিনিষেধ অনুযায়ী, মার্কিন সরকারি কর্মীদের ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জিজান, আসির ও নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে যেতে হলে তাঁদের আলাদা অনুমতি নিতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কতজন কারিগর কত ঘণ্টায় বানিয়েছেন আমিরের বিয়ের আংটি

কতজন কারিগর কত ঘণ্টায় বানিয়েছেন আমিরের বিয়ের আংটি