কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরিফা (২১) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ অধ্যক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টেকনাফের হ্নীলা এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক আত্মীয় পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠানোর পর তিনি সেগুলো নিজের কাছে রাখেন।
পুলিশের দাবি, ইয়াবা উদ্ধারের ঘটনায় একটি চক্র জড়িত থাকতে পারে। এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত যাচাই করে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
BanglaDock