কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় এলাকায় একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইক থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদক ও ইজিবাইকসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দ করা মাদক, ইজিবাইক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock