`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক, কী করছেন কক্সবাজারে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক, কী করছেন কক্সবাজারে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সমুদ্রের কাছে হঠাৎ দেখা মিলল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকত থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।


নীল জলরাশি আর বালুচরের মাঝে দীঘির ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের। নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’


ছবিতে সমুদ্রপাড়ে স্বাভাবিক ভঙ্গিতে সময় কাটাতে দেখা যায় দীঘিকে। সাগরের বাতাস, ঢেউ আর বালুচরের পরিবেশে তার সাজেও ছিল ছিমছাম ভাব। নতুন এই লুক প্রশংসা পাচ্ছে ভক্তদের কাছ থেকে।


জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি। তবে কোন কাজের শুটিংয়ে সেখানে গেছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’


তবে কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রজেক্ট, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।


শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন দীঘি। ছোটবেলায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিক ইমাম খাইরকে হুমকির অভিযোগ,

ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিক ইমাম খাইরকে হুমকির অভিযোগ,