`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বেবি বাম্পের ছবি প্রকাশ, দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
বেবি বাম্পের ছবি প্রকাশ, দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ৪১ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ের সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।


কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নিতে গিয়ে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন মাহিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘মানুষ পরিকল্পনা করে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়।’ তার এই ঘোষণার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।


এবারের টরন্টো চলচ্চিত্র উৎসবে মাহিরার ব্যস্ত সময় কেটেছে। উৎসবের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন তিনি। গর্ভধারণের খবর জানানোর ছবিতে এক হাতে নিজের বেবি বাম্প ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।


এটি মাহিরার দ্বিতীয় সন্তান এবং ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে তার প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে আলি আসকারির সঙ্গে তার সংসারে ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে।


২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯