`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

তারকা হওয়ার স্বপ্নে নাম বদল, টুম্পা থেকে ইধিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
তারকা হওয়ার স্বপ্নে নাম বদল, টুম্পা থেকে ইধিকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এরপর ‘বরবাদ’ ও দেবের সঙ্গে ‘খাদান’-এ অভিনয় করে দুই বাংলাতেই নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তবে ইধিকা নামে নয়, অভিনয়জীবনের শুরু হয়েছিল টুম্পা পাল নামেই।


‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো ধারাবাহিকে অভিনয়ের সময় টুম্পা নামেই পরিচিত ছিলেন এই অভিনেত্রী। পরে বড় পর্দায় আলাদা পরিচিতি গড়ার ভাবনা থেকেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি।


ইধিকা জানিয়েছেন, ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত হওয়ায় ইন্ডাস্ট্রিতে একটু আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকেই নিজের পছন্দে ‘ইধিকা’ নামটি বেছে নেন তিনি।


নাম বদলের পরই ধীরে ধীরে বড় পর্দায় জায়গা করে নেন অভিনেত্রী। শাকিব খান ও দেবের মতো জনপ্রিয় তারকার বিপরীতে অভিনয়ের সুবাদে এখন দুই বাংলাতেই পরিচিত মুখ ইধিকা। সামনে সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া জিতের বিপরীতেও নতুন সিনেমায় অভিনয়ের আলোচনা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ, আটক ৩৭ জেলে

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ, আটক ৩৭ জেলে