`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

৪টি কমলার দাম উঠলো ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
৪টি কমলার দাম উঠলো ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে মাদ্রাসার উন্নয়ন তহবিল সংগ্রহের নিলামে এক হালি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। বুধবার গভীর রাতে কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।


মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা মুফতি মশাহিদ আলী ক্বাসেমীর বয়ান শেষে উন্নয়ন তহবিল সংগ্রহে চারটি কমলা নিলামে তোলা হয়। নিলামটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। পাঁচ হাজার টাকা থেকে শুরু হওয়া নিলামে প্রবাসীদের অংশগ্রহণে দর বাড়তে থাকে। একপর্যায়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন ৫০ হাজার টাকা দর দিয়ে কমলাগুলো কিনে নেন।


ক্রেতার ছেলে আব্দুল আজিজ সালমান জানান, তার বাবা মূলত মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার উদ্দেশ্যেই এত বেশি দামে কমলা কিনেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।


নিলামে আধা কেজি খেজুরও তোলা হয়। সেটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।


মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সাধারণ মানুষের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তহবিল সংগ্রহে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ৮ মাসে ৩৩৯৯ মামলা: পুলিশ সুপার

কক্সবাজারে ৮ মাসে ৩৩৯৯ মামলা: পুলিশ সুপার