`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অক্টোবরে মুক্তি পাচ্ছে টম ক্রুজের ‘ডিগার’, অ্যান হ্যাথাওয়ের ‘ভেরিটি’সহ ৬ সিনেমা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
অক্টোবরে মুক্তি পাচ্ছে টম ক্রুজের ‘ডিগার’, অ্যান হ্যাথাওয়ের ‘ভেরিটি’সহ ৬ সিনেমা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অক্টোবরে বিভিন্ন ঘরানার ছয়টি সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে রয়েছে টম ক্রুজ অভিনীত ব্যঙ্গাত্মক চলচ্চিত্র ‘ডিগার’, কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত থ্রিলার ‘ভেরিটি’, জেন অস্টিনের ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’র নতুন সংস্করণ, ভৌতিক সিনেমা ‘আদার মামি’, কোরীয় নির্মাতা লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’ এবং জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নির্মিত ‘স্ট্রিট ফাইটার’।


‘ডিগার’ পরিচালনা করেছেন আলেহান্দ্রো জি. ইনারিতু। এতে টম ক্রুজকে দেখা যাবে খামখেয়ালি তেল-ব্যবসায়ী বিলিয়নিয়ার ডিগার রকওয়েল চরিত্রে। জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের পর তাকে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হয়। আন্তর্জাতিকভাবে ১ ও ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।


জেন অস্টিনের উপন্যাস অবলম্বনে ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’ পরিচালনা করেছেন জর্জিয়া ওকলি। ড্যাশউড বোনের চরিত্রে অভিনয় করেছেন ডেইজি এডগার-জোনস ও এসমেই ক্রিড-মাইলস। যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৬ অক্টোবর এবং আন্তর্জাতিকভাবে অক্টোবরজুড়ে সিনেমাটি মুক্তি পাবে।


অ্যান হ্যাথাওয়ে অভিনীত ‘ভেরিটি’ নির্মিত হয়েছে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে। এতে এক লেখিকা গাড়ি দুর্ঘটনার পর কোমায় চলে গেলে তার অসমাপ্ত বই শেষ করার জন্য একজন ছায়া-লেখিকাকে নিয়োগ করেন তার স্বামী। পরে বাড়িতে গিয়ে ওই লেখিকাকে ঘিরে নানা রহস্যের মুখোমুখি হন ছায়া-লেখিকা। আন্তর্জাতিকভাবে ১ ও ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।


হ্যালোইন উপলক্ষে আসছে ভৌতিক সিনেমা ‘আদার মামি’। জশ ম্যালারম্যানের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন রব স্যাভেজ। এতে জেসিকা চ্যাস্টেইন দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। আন্তর্জাতিকভাবে ৮ ও ৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।


লি চ্যাং-দং পরিচালিত ‘পসিবল লাভ’ তুলে ধরেছে ক্ষমতা ও সামাজিক বিভাজনের গল্প। দুই দম্পতিকে ঘিরে এগিয়ে যায় কাহিনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা ও জাপানে ২৩ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। পরে নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে।


এদিকে জনপ্রিয় ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’-এর নতুন চলচ্চিত্র সংস্করণও আসছে অক্টোবরে। এতে নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি ও জেসন মোমোয়াসহ অভিনয়শিল্পীরা রয়েছেন। কিতাও সাকুরাই পরিচালিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে ১৫ ও ১৬ অক্টোবর মুক্তি পাবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চকরিয়ায় বাসে তল্লাশি, ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চকরিয়ায় বাসে তল্লাশি, ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক