কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ক্যাম্পগুলোতে ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০ জন।
সোমবার (৫ অক্টোবর) কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে পুরো কক্সবাজার জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৩ জন। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পেই আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৮২ জন।
ক্যাম্পে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে চারজন বয়স্ক নারী ও পুরুষ এবং ছয়জন শিশু বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগ।
প্রতিবেদনের সর্বশেষ হিসাবে, ২৪ ঘণ্টায় কক্সবাজারে নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা। এ সময়ে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন।
BanglaDock