`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, জব্দ করা হলো করাতকল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
উখিয়ায় ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, জব্দ করা হলো করাতকল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে গড়ে ওঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। একই দিন পৃথক অভিযানে একটি অবৈধ করাতকল জব্দ করা হয়েছে।


রোববার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় মহাসড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে থাইংখালী গজোঘোনা এলাকায় অভিযান চালিয়ে করাতকলটি জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এসব ঘটনায় কাউকে আটক করা হয়নি।


উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু আব্দুল্লাহ এবং উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে হাইওয়ে পুলিশ ও বন বিভাগের সদস্যরা অংশ নেন।


উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু আব্দুল্লাহ বলেন, মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। বাকি স্থাপনাগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গ

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গ