`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ছাত্রদল নেতা হত্যা, ৭ জনের নাম উল্লেখ করে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
কক্সবাজারে ছাত্রদল নেতা হত্যা, ৭ জনের নাম উল্লেখ করে মামলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।


ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চকরিয়ার সুবজবাগ এলাকা থেকে চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি না হওয়ায় রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।


এদিকে জিসান হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের বাবা নাজেম উদ্দিন অভিযোগ করে বলেন, তার ছেলেকে অপহরণের পর নির্যাতন চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।


গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়ার কাকারা মাঝের স্টেশন এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে তুলে নিয়ে যায়। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপহরণের ৪ ঘণ্টা পর কক্সবাজারে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

অপহরণের ৪ ঘণ্টা পর কক্সবাজারে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার