`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শাহপরীর দ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি ট্রলারডুবিতে নিখোঁজ রোহিঙ্গার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
শাহপরীর দ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি ট্রলারডুবিতে নিখোঁজ রোহিঙ্গার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গা মো. কবির (৩৫) এর বলে শনাক্ত করেছেন তার স্বজনেরা।


শনিবার বিকেলে শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া এলাকার বেড়িবাঁধের সিসি ব্লকের সঙ্গে আটকে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।


পরে নিহতের ছোট ভাই ফয়সাল মরদেহটি শনাক্ত করেন। মো. কবির উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর এইচ-৮ ব্লকের বাসিন্দা ছিলেন।


স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলসংলগ্ন গোলারচর এলাকায় রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও কয়েকজন নিখোঁজ ছিলেন। কবিরও সেদিন থেকে নিখোঁজ ছিলেন।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শাহপরীর দ্বীপ ও আশপাশের উপকূল থেকে একাধিক অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছে, যা নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ

গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ