`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে প্রতিদিন দুপুরের খাবারের পেছনে সাড়ে ১০ লাখ টাকা ব্যয় হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। তিনি দাবি করেন, এই ব্যয়ের পরিমাণ বছরে প্রায় ৩৫ কোটি টাকা। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫০ টাকায় দুপুরের খাবার খান বলে জানান তিনি।


বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আট দিনের সফরে বরগুনায় গিয়ে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, সম্প্রতি তারেক রহমানের সঙ্গে ডাল, কুমড়া ভর্তা ও ডিম ভাজি দিয়ে দুপুরের খাবার খেয়েছেন।


চিফ হুইপ বলেন, তারেক রহমানের জীবনযাপন সাধারণ এবং তিনি রাষ্ট্রীয় অর্থের অপচয় না করার কথা বলেছেন। তাঁর মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব পালনের সুযোগ দেশের জন্য গুরুত্বপূর্ণ।


সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমানের বক্তব্য তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, দলের কর্মীদের সঙ্গে নিয়ে চলতে হবে এবং তাঁদের পাশে দাঁড়াতে হবে। চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও প্রধানমন্ত্রী বলেছেন বলে জানান তিনি।


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বহিষ্কার প্রসঙ্গে চিফ হুইপ বলেন, শুধু বহিষ্কারই নয়, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। এতে জনপ্রিয় প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়বে এবং উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএনপির বাইরে অন্য দলের বা স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থীরাও যাতে নির্বাচিত হতে পারেন, সেই সুযোগ রাখার কথা জানান তিনি।


এ ছাড়া বক্তব্যে তিনি জিয়াউর রহমানের শাসনামল, দেশের খাদ্য পরিস্থিতি, গত ১৭ বছরের অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থা নিয়ে মন্তব্য করেন। তারেক রহমান গণতন্ত্রের উন্নয়নে কাজ করছেন বলেও দাবি করেন চিফ হুইপ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর

কক্সবাজারে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর