`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চাকরি পুনর্বহালের দাবিতে ব্যাংকারদের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
চাকরি পুনর্বহালের দাবিতে ব্যাংকারদের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকারদের একদল কর্মী। একই সঙ্গে সচিবালয়ে বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদ জানান তারা।


সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া মডেল মসজিদের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টা ১০ মিনিটের দিকে অবরোধ শুরু হয়। এতে পটিয়া অংশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে যায় পটিয়া থানা-পুলিশ।


আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান।


আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের হয়রানি বা বৈষম্যের শিকার না করে আগের পদে পুনর্বহাল করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসনের চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝায়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার