`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে কিশোর গ্যাংয়ের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৫

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
কক্সবাজারে কিশোর গ্যাংয়ের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৫ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১২ সদস্যসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।


রোববার (১ নভেম্বর) রাতে পুলিশ জানায়, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ১৫ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদকসেবনের অভিযোগে সাতজন, বিভিন্ন ধর্তব্য অপরাধে চারজন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন।


গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একরামুল হুদা (৫১), মাদকসেবনের অভিযোগে মোজাহিদ (২০), মো. রশিদ (২৫), মো. আরিফ প্রকাশ রাজা (২২), ওসমান (২০), মো. মোশারফ (৩২), মেহেদী হাসান (১৮) ও দেলোয়ার হোসেন (৩৪) রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ধর্তব্য অপরাধে মো. জনি (১৯), মো. বিশাল (২০), মো. মুন্না (১৯) ও বাবুল মিয়া (৩০), ওয়ারেন্টমূলে এনায়েত উল্লাহ ও নুরুচ্ছফাহ (৩৩) এবং নিয়মিত মামলায় শফিকুর রহমানকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নাদিম জানান, অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারের চোঁয়ার ফাঁড়ি বাজারে প্রতিদিন ৫ কোটি টাকার মাছ বি

কক্সবাজারের চোঁয়ার ফাঁড়ি বাজারে প্রতিদিন ৫ কোটি টাকার মাছ বি