`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই ইসির, ফল ঘোষণার পরই গেজেট: সিইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই ইসির, ফল ঘোষণার পরই গেজেট: সিইসি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষে দুটি এবং সরকারি দল-বিএনপির পক্ষ থেকে একটি মনোনয়নপত্র রয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়নি।


এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। এ ধরনের নির্বাচনে নির্বাচন কমিশনের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও সম্ভাব্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের কোনো ঘাটতি নেই এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে।


নির্বাচনের ফল প্রকাশ প্রসঙ্গে সিইসি বলেন, যাচাই-বাছাই শেষে নির্বাচনি কর্তা হিসেবে তিনি যে ফল ঘোষণা করবেন, সেটিই চূড়ান্ত হবে। ভোটের দিনই ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।


তিনি আরও জানান, ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা সংসদে অবস্থান করতে পারবেন এবং ভোট গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন।


উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে দখল হওয়া ১০ একর খাস জমি উদ্ধার

কক্সবাজারে দখল হওয়া ১০ একর খাস জমি উদ্ধার