`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চুক্তির আওতায় কেনা প্রথম কার্গো দেশে পৌঁছেছে। ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজে আসা কার্গোটি সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে খালাস করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে। চুক্তি অনুযায়ী চলতি বছর দেশে আসবে পাঁচটি কার্গো।


মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম কার্গো নিয়ে ‘এলএনজি জেনেভা’ বাংলাদেশে পৌঁছায়।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে কার্গো খালাসের কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির প্রথম চালান দেশে সরবরাহ করা হলো।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রামুতে ট্রাক থেকে ৪৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

রামুতে ট্রাক থেকে ৪৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক