`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক সংগঠনগুলোর শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক সংগঠনগুলোর শোক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর সাংবাদিকতা, সততা ও গণমাধ্যমে অসামান্য অবদানের কথা স্মরণ করে মরহুমের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য বর্ষীয়ান সাংবাদিক আতাহার ইকবাল (৭৪) মঙ্গলবার (২১ জুলাই) রাত ১টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র সন্তান রেখে গেছেন।


বুধবার বাদ আসর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে স্মৃতিচারণ করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান এবং মরহুমের একমাত্র সন্তান নাফিস আবিদ প্রিয়ম।


১৯৭২ সালে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন আতাহার ইকবাল। দীর্ঘ কর্মজীবনে তিনি সাপ্তাহিক তরঙ্গ, সাগর বাণী, দৈনিক বাঁকখালী–এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দৈনিক পূর্বকোণ, দৈনিক নয়াবাংলা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক মানবজমিন এবং দৈনিক মাতৃভূমি–এর জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করেছেন। ১৯৭৫ সালে কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।


সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। বিএনপি, যুবদল এবং জাসাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সংগীতশিল্পী, বেতার উপস্থাপক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

সন্ধ্যার মধ্যে কক্সবাজারসহ ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি